সোমবার, ২০ জুলাই, ২০২৬
আহমাদ সাব্বির
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
আহমাদ সাব্বির

খয়রুকুম

একটি অনুগল্প

১৯ সেপ্টেম্বর , ২০২১
A A
খয়রুকুম
Share on FacebookShare on Twitter

দেশখ্যাত টেলিকম কোম্পানিতে চাকরী করা এক বন্ধু আমাদের কতিপয়  কে একবার তার বাসায় দাওয়াত করলো। বন্ধুটি নতুন বিয়ে করেছে; এ ভোজ সে উপলক্ষে কি না তা আমি নিশ্চিত নই।

বিবাহ সংক্রান্ত আলোচনা ছাড়াও তার অফিসের নানান কথা উঠে আসছিলো আমাদের আলাপচারিতায়। বন্ধুর অমায়িক আচরণে বস, সহকর্মী ও কাস্টমাররা তার প্রতি কতোটা মুগ্ধ তাই ফেনিয়ে ফেনিয়ে শোনাচ্ছিল আমাদের। অচিরেই যে তার পদোন্নতি হতে যাচ্ছে সে সংবাদ ও বাদ পড়লো না।
আশৈশব আমাদের বন্ধুত্ব; তাই দ্বিমত করার জো ছিল না। আমরা জানতাম, বন্ধুটি আমাদের ভালো এবং আচার ব্যবহারও অতুলনীয়।

কথার মাঝখানে বন্ধুটি উঠে একবার ভেতরের ঘরে গেল। কিছুকাল পরেই বন্ধুর উচ্চাওয়াজ ও এক নারী কণ্ঠের চাপা কান্নার শব্দ আমাদের কানে এসে আঘাত করতে লাগলো। আমরা যা বোঝার বুঝে নিই।

বিদায়কালে বন্ধুকে বললাম “দোস্ত! খয়রুকুম খয়রু আহলিকুম”
দোস্ত আমার বুদ্ধিমান ছিল; তাই আমার দিকে অবাক হয়ে চেয়ে রইলো।
বন্ধুকে অবাক রেখেই আমরা ঘর ছেড়ে রাস্তায় নেমে এলাম।

[“খয়রুকুম খয়রু আহলিকুম” বাক্যটি একটি হাদিসের অংশ। যার অর্থ, তোমাদের মধ্যে প্রকৃত ভাল মানুষ সে যে তার পরিবারের কাছে ভাল।]

Login
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
www.ahmadsabbir.com | Developed by Shabaka IT
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই

www.ahmadsabbir.com | Developed by Shabaka IT

wpDiscuz