আমার সম্পর্কে

আহমাদ সাব্বির

আমি আহমাদ সাব্বির। ১৪ জুলাই ১৯৯৬ সালে, মাগুরা জেলার এক শান্ত নিবিড় গ্রামে আমার জন্ম। তবে শৈশব-কৈশোরের আলো ঝলমলে দিনগুলো কেটেছে রূপসা পাড়ের নগরী খুলনাতে। খুলনা নগরীর সাথে আমার অজস্র হাসি-আনন্দের স্মৃতি জড়িয়ে আছে, যে স্মৃতি হাতড়ে প্রতিনিয়ত বেঁচে থাকার রসদ খুঁজে ফিরি।অধ্যয়নের পাশাপাশি সৃজনশীল নানা কর্মে নিজের স্বাক্ষর রেখে যেতে চাই। সেই প্রয়াসের অংশ হিসেবে গল্প-গদ্য নিয়মিত রচনা করে যাচ্ছি৷ এবং দেশের বিভিন্ন সাহিত্যপাতায় তা প্রকাশিতও হচ্ছে। ‘কিংবদন্তির কথা বলছি’ ‘জায়নামাজ’ ‘আমার ঘুম আমার ইবাদত’ ‘বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত’ ইত্যাদি গ্রন্থ ইতোমধ্যেই পাঠক সমাজে আমার একটি পরিচয় তৈরী করেছে বলে ধারণা করি৷ কর্মের স্বীকৃতির চেয়ে কাজের আনন্দটাই আমাকে তাড়িত করে সারাক্ষণ৷ আর সেই আনন্দের জন্যই কর্মের পথে হেঁটে যেতে চাই দূর থেকে আরও বহুদূর৷ আমার এ পথচলায় আপনাকেও পাশে পেতে চাই৷ থাকবেন তো!

সোশ্যাল মিডিয়ায় আমি

আমার সব বই