শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আহমাদ সাব্বির
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
আহমাদ সাব্বির

নিমন্ত্রণ

১৪ ডিসেম্বর , ২০২১
A A
নিমন্ত্রণ
Share on FacebookShare on Twitter

আমি আর আমাতে নেই—

সহস্র বছর হতে চললো, আমি বুনোফুলের ঘ্রাণ শুঁকি

আলপথে ঘাসের শিশির ছুঁয়ে হেঁটে চলি

আমি, ওই বহুদূর নক্ষত্রের পথে

অবিরাম বিস্ত্রস্ত পদক্ষেপ ছড়িয়ে যাই

 

আমি এই ভ্যূলোকে নেই, বহুদিন।

তুমি যা প্রত্যহ দেখছো–

এই আমার শরীর, আমার অবয়ব

আর এই আমার দেহ কাঠামোর ধ্বংসাবশেষ;

ধ্বংসাবশেষই। সে-ও এমন

প্রত্নতাত্মিকেরা যাকে অকেজো বলে ঘোষণা করে গেছে।

 

আমাকে খুঁজতে এসো না তুমি, অরিত্রী!

আমি হারিয়ে গেছি বহুদূর নক্ষত্রের পথে।

আমাকে পাবে তুমি নিলীমার তারায় তারায়

জোৎস্নাপ্লাবিত বহুদূর আকাশের গায়ে।

 

এসো

এই নক্ষত্র-শোভিত গ্রহে তোমায় নিমন্ত্রণ।

Login
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
www.ahmadsabbir.com | Developed by Shabaka IT
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই

www.ahmadsabbir.com | Developed by Shabaka IT

wpDiscuz