বুধবার, ৩ জুন, ২০২৬
আহমাদ সাব্বির
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
আহমাদ সাব্বির

চলুন, হারাম থেকে বেঁচে থাকি…

২৯ জানুয়ারি , ২০২২
A A
চলুন, হারাম থেকে বেঁচে থাকি…
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্যসম্পর্কিত পরামর্শের জন্য আপনি একজন বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলেন৷ তার কাছে আপনি জানতে চাইলেন স্বাস্থ্য সুন্দর রাখার জন্য কী কী খাদ্য আপনি গ্রহণ করবেন! কিন্তু তিনি আপনাকে সর্বপ্রথম জানালেন—সুস্বাস্থ্যের জন্য কী কী ত্যাগ করতে হবে তার দীর্ঘ ফিরিস্তি৷ কী খেতে পারবেন না, কী পান করতে পারবেন না—একে একে সেসব বলে যেতে থাকলেন তিনি আপনার সমুখে৷ আর তিনি আপনাকে জানালেন—এসব খাবার থেকে বেঁচে থাকুন তাহলেই সুস্থ্য থাকবেন৷ সুস্থ্যতার জন্য বেশি খাওয়া জরুরী নয়৷ আবশ্যিক যতটুকু না হলে নয় ততটুকু খাদ্য গ্রহণ করবেন এবং খাঁটি ও নির্ভেজাল খাদ্য গ্রহণ করবেন৷ স্বাস্থ্যের জন্য জরুরী হলো কোনো কুখাদ্য আপনি শরীরে প্রবেশ করাবেন না৷

ইসলাম আপনাকে তেমনই একটি নির্দেশ প্রদান করছে৷ ইসলাম বলছে,

اتق المحارم تكن أعبد الناس

হারাম থেকে বেঁচে থাকুন৷ সর্বোত্তম ইবাদতগুজার হয়ে যাবেন৷ [1]তিরমিযী, মুসনাদে আহমাদ।

আবেদ হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য খুব বেশি ইবাদাতের প্রয়োজন নেই৷ আবশ্যিক যতটুকু না করলেই নয় ততটুকু করুন৷ আর বেঁচে থাকুন সর্ব প্রকার হারাম থেকে৷ ব্যস, তাহলেই আপনি পরিণত হবেন সব চাইতে বড় আবেদে৷

আজ আমরা সুস্বাস্থ্যের জন্য তো বাজে খাবার থেকে বেঁচে থাকছি কিন্তু বড় আবেদ হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য হারাম থেকে বেঁচে থাকছি না৷ হারামের মাঝে আমরা এত আনন্দ পেয়ে গেছি যে তা ছাড়তেই পারছি না৷ যেন তা মহা তামাক কোনো৷ যার নেশা কাটাতে পারছি না৷ কিন্তু সাফল্যের জন্য, চিরমুক্তির জন্য নেশার ঘোর থেকে তো বেরিয়ে আসতে হবে আমাকে৷ হারামের বেড়াজাল থেকে বেরিয়ে এসে ফুসফুস ভরে শ্বাস নিতে হবে আমাকে হালালের নান্দনিক পৃথিবীতে৷

আল্লাহ তায়ালা সহজ করুন৷

তথ্যসূত্র:[+]

তথ্যসূত্র:
↑1তিরমিযী, মুসনাদে আহমাদ।
Login
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আব্দুল্লাহ
আব্দুল্লাহ
4 years ago

মা’শা-আল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ…

0
Reply
Eliana4625
Eliana4625
1 month ago

https://shorturl.fm/GWhR0

0
Reply
Hilda1677
Hilda1677
10 days ago

https://shorturl.fm/Ivnke

0
Reply
www.ahmadsabbir.com | Developed by Shabaka IT
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই

www.ahmadsabbir.com | Developed by Shabaka IT

wpDiscuz