কোনো কোনোদিন জোনাকজ্বলা সন্ধ্যা আসে জীবনে৷
উঠোনজুড়ে ছড়ানো কচি লেবুর গন্ধে ফেঁপে ওঠে চুপসানো ফুসফুস৷
এরপর যখন চাঁদ ওঠে প্রান্তর আলোয় ভাসিয়ে দিয়ে;
সঙ্গী খোঁজে মন, তাকে সাথে বেঁধে হারিয়ে যেতে৷
চাঁদের আলোয় সমুদ্দুর দেখতে কেমন!
কেমন দেখতে তার নীল জল!
নীল পাহাড়ে নাকি আগুন লাগে জোছনা এলে?
সে আগুনের রঙ কি লাল!
না দুধসাদা পায়রার ডানার মতো!
কোনো কোনোদিন মাতাল করা জোছনা নামে জীবনে৷
কোনো কোনোদিন৷
বাকিটা অন্ধকারই ঘিরে রাখে৷
ঝড়ের রাতের আসমানের মতোন;
পুরোনো দিঘীর গভীর জলের মতোন;
গাঙ শালিকের নিবিড় ঘন ডানার মতোন;
অন্ধকার৷