শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আহমাদ সাব্বির
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
আহমাদ সাব্বির

অনিঃশেষ অন্ধকার

২১ জানুয়ারি , ২০২২
A A
অনিঃশেষ অন্ধকার
Share on FacebookShare on Twitter

‘ভালো মানুষ’ সাজা তো আজকাল বড় সহজ৷ ঝকমারি পোষাক গায়ে চাপালেই তাকে আমরা নিশ্চিন্তে ‘ভালো মানুষ’ বলে ধরে নেই৷ গায়ে ভালো পোষাক, কাপড়ে জড়ানো দামি সেন্টের মোহময় সুবাস, পায়ের যে জুতোজোড়া তা বাজারের সব চাইতে দামি দোকান থেকে কেনা—ব্যাস, আর কি দরকার! মজলিসের সব চাইতে উঁচু যায়গাটা ছেড়ে দেই তার জন্য৷ চলতি পথে মাথা ঝুঁকিয়ে সালাম ঠুকি তার সম্মানে৷ কিন্তু সে যে তার ব্যক্তিগত গাড়ি থেকে নেমে অকারণ ধমকে উঠলো তার বেতনভুক্ত চালকের উদ্দেশে, অযথাই হম্বিতম্বি দেখিয়ে এলো তার বাসার দারোয়ানের সাথে এসব তার ‘ভালো মানুষি’র ক্ষেত্রে কোনো অন্তরায় সৃষ্টি করে না৷ তার গাড়ির মডেল, জামার নান্দনিক বোতাম আর দামি সেন্টের নরোম সুবাস আস্তর ফেলে দেয় তার তাবৎ ‘অমানুষি’র ওপর৷

প্রায়দিন রিক্সাওয়ালার সাথে আপনার ক্যাচাল বেঁধে যায় ভাড়া নিয়ে৷ দুয়েকদিন তো গায়ে পর্যন্ত হাত তুলে বসেন৷ সেদিন লোকাল বাসে দুই টাকার জন্যে পিচ্চি কন্ডাক্টারের গালে কষে চড় বসিয়ে দিলেন যখন বাসসুদ্ধ মানুষ কেমন অবাক চোখে চেয়ে রইলো আপনার দিকে৷ তাদের চোখভরা কি ঘৃণা ছিল! হয়তোবা৷ কিন্তু সেসব তো আর আপনি গায়ে মাখেন না৷ অবশ্য কেইবা আজকাল মানুষের ক্ষোভ-ক্রোধ-ঘৃণার পরওয়া করে!

কতটুকুই আর ক্ষমতা আপনার! অতি সামান্য কিছু বিত্তই না আপনার অধিকারে এসেছে! তাতেই মাটিতে যেন পা পড়ে না আপনার৷ সমাজের নিচের তলার সবার দিকে তাকান অবজ্ঞার দৃষ্টিতে৷ পান থেকে চুন খসলেই তেড়ে যান আপনার দুর্বল অধস্তনের দিকে৷ এতটুকু ক্ষমতা নিয়ে জুলুমের ফর্দ খুলে বসেছেন৷ পাড়া-পড়শি এমনকি ঘরের লোকেরা পর্যন্ত নিস্তার পায় না আপনার অবিচার-অত্যাচার থেকে৷

এ সামান্য ক্ষমতা পেয়েই এমন জালিম হয়ে উঠলেন আপনি! অথচ সবার ওপর ছড়ি ঘোরাবার ক্ষমতা রাখেন যিনি, যার ক্ষমতা ও শক্তির সামনে আমি আপনি সবাই তুচ্ছ তিনি কী বলেছেন শুনবেন! তিনি বলছেন—

বান্দা! নিজের জন্য আমি জুলুমকে হারাম করে নিয়েছি৷ হারাম করে দিয়েছি তোমাদের জন্যও৷ তোমরা জুলুম কোরো না৷ [1]মুসলিম

আপনি সিদ্ধান্তই নিয়ে রেখেছেন যে, জালিম হবেন৷ আপনার চাইতে দুর্বল যে তার ওপর নিপীড়ন চালাবেন৷ আবার হা হুতাশ করছেন দুনিয়া বরবাদ হয়ে গেল বলে৷

পৃথিবীর সর্বত্র এই যে ধ্বংস ও নৈরাজ্য—এর মূলে কী জানেন! এর মূলে আমার আপনার জুলুম৷ বাড়ি-ঘর, দেশ, সমাজ ধ্বংস ও বিরাণ হয়ে পড়বার একটি বড় কারণ হলো জুলুম৷ অন্যায় ও অবিচার জনপদকে ধ্বংস করে দেয়৷ ইবনে খালদুনও তার মুকাদ্দিমায় বলেছেন যে, একটি সমৃদ্ধ শাসন ব্যবস্থা ক্রমেই ধ্বংসের দিকে ধেয়ে চলে তার জুলুমের কারণে৷ যে পরিবারে জুলুম চলে সেই পরিবার ধ্বংস হয়ে যাবে৷ যেই সমাজে জুলুম ব্যাপকতা লাভ করে বিনাশ হয়ে যাবে সেই সমাজ৷ এভাবে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছুর ধ্বংস অনিবার্য হয়ে পড়ে কারুর একার কিংবা সমষ্টির অন্যায় অবিচার ও জুলুমের কারণে৷ আল্লাহ তায়ালা বলছেন—

এই তো তাদের বাড়ীঘর-তাদের জুলুমের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। নিশ্চয় এতে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে নিদর্শন। [2]সূরা আন নামল, আয়াত: ৫২

জুলুম হলো অনিঃশেষ অন্ধকার৷ যে অন্ধকারে একবার হারিয়ে গেলে আলোর সন্ধান খুঁজে পাওয়া বেশ শক্ত৷ আল্লাহ তায়ালা আমাদেরকে জুলুমের কৃষ্ণগহ্বর থেকে রক্ষা করুন৷ বাঁচিয়ে রাখুন আমাদেরকে জালিম ও মাজলুম হওয়া থেকে৷

তথ্যসূত্র:[+]

তথ্যসূত্র:
↑1মুসলিম
↑2সূরা আন নামল, আয়াত: ৫২
Login
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ইসহাক মুহাম্মদ
ইসহাক মুহাম্মদ
4 years ago

পড়লাম। ভালো লেগেছে ভাই।
আসলে আজকাল আমরা সবাই নিজের জায়গা থেকে জালেম হয়ে বসে আছি।

আল্লাহ রক্ষা করুন।

1
Reply
আহমাদ সাব্বির।
আহমাদ সাব্বির।
Reply to  ইসহাক মুহাম্মদ
4 years ago

অনেক শুকরিয়া, পাঠ ও পাঠ পরবর্তী মন্তব্যের জন্য।

আমিন।

0
Reply
www.ahmadsabbir.com | Developed by Shabaka IT
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই

www.ahmadsabbir.com | Developed by Shabaka IT

wpDiscuz