বইটি লিখেছেন মুজাহিদ মামুন দিরানিয়্যাহ। মিসরের প্রখ্যাত সাহিত্যিক শাইখ আলী তানতাভী’র দৌহিত্র। সিরিয়ার অন্যতম সাহিত্যিক, সাংবাদিক ও দাঈ শাইখ মুহিব্বুদ্দীন আল-খতীবের বংশীয় পরিচয়ও বহন করেন তিনি। ১৯৫৬ সালে জর্ডানের আম্মান শহরে তাঁর জন্ম।
এই বইটি তাঁর দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও শৈশবে পাওয়া দীক্ষার সারনির্যাস। পারিবারিকভাবে সন্তানের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা-প্রতিপালনের গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার এই বইয়ে। বইটি সন্তানের সুন্দর প্রতিপালনে আগ্রহী সকল বাবা-মায়ের জন্য কল্যাণী হবে বলে আশা করি।
আবুল ফাতাহ মুন্নার প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আসলাফ। সংগ্রহ করতে যোগাযোগ করুন
মাকতাবাতুল আসলাফ
দোকান নং ৪০, প্রথম তলা
ইসলামী টাওয়ার
১১, বাংলাবাজার, ঢাকা ১১০০
রকমারিসহ যে কোনো অনলাইন শপ থেকেও বইটি সংগ্রহ করতে পারেন।
