ইমাম আবু হানিফা৷ পৃথিবীর বুকে এক উজ্জ্বল নাম৷ যার অগাধ পাণ্ডিত্য, ইলমে দীনে অতলান্তিক গভীরতা, খোদা প্রেম, তাকওয়া ও দুনিয়া বিমুখতা জগদ্বিখ্যাত৷
ছিলেন প্রখর মেধা ও বিরল প্রতিভার অধিকারী৷ দু হাতে দান করতেন৷ দিনভর রোজা রাখতেন আর রাত পার করতেন জায়নামাজে দাড়িয়ে প্রভূর সাথে ঐকান্তিক আলাপচারিতায়৷ তেলাওয়াতে কোরআন ছিল তার শ্বাস প্রশ্বাসের অংশ৷ ভাবা যায়—চল্লিশ বছর এশার অজুতে ফজর আদায় করেছেন৷ আর এক রাকাতে পূর্ণ কোরান খতম করেছেন তো অসংখ্যবার৷ কোনো কোনো আয়াতে এসে হয়ে পড়েছেন আবেগাপ্লুত৷ আর ফজর পর্যন্ত পুনঃপুনঃ কেবল ওই একটি আয়াতই পড়েছেন৷ নীরব কান্নায় ভিজিয়ে দিয়েছেন গণ্ডদেশ৷ যখন দোআ করতেন তিনি বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠতেন৷ তার গোঙানির শব্দে আশপাশের হৃদয়গুলোও আপ্লুত হয়ে উঠতো৷ ভিজে যেতো প্রতিবেশির হৃদয়৷ তিনি যখন নামাজে দাড়াতেন দূর থেকে মনে হতো যেন অনড় কোন স্তম্ভ৷
এটা তাঁর বিশ্বস্ত ছাত্রদের ভাষ্য—আবু হানিফার চাইতে অধিক খদাভীরু কাউকে দেখেনি আমরা৷
তিনি কথা কম বলতেন; কিন্তু ভাবতেন প্রতিক্ষণ৷ মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতেন৷ তবে কল্যাণ ও জ্ঞান সমৃদ্ধ মজলিসে অনুপস্থিত থাকতেন না৷ তার কাছে কিছু জানতে চাওয়া হলে প্রশ্নকর্তাকে পরিতৃপ্ত করে দিতেন৷ জিহ্বার সংরক্ষণে তিনি ছিলেন প্রবাদতুল্য৷ নিজের শত্রুরও দোষ চর্চা করেননি কোনোদিন৷ প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও জনসাধারণের সাথে সর্বদা সদাচার করতেন৷ কখনও কারও হৃদয় ভারাক্রান্ত হতে দেননি তার আচরণে৷
দুনিয়া আছড়ে পড়েছিল তার পায়ের কাছে; কিন্তু তিনি তার দিকে চোখ তুলে কখনও দেখেননি৷ তার চোখের সমুখে স্তুপীকৃত হয়ে উঠেছিল রাজা বাদশাহদের উপঢৌকন; তার হাত সেগুলো স্পর্শ পর্যন্ত করেনি৷ প্রধান বিচারপতির লোভনীয় পদ দু পায়ে ঠেলেছেন হাসিমুখে৷ অত্যাচারীর খড়গ কৃপাণ জেল জুলুম তার ইস্পাত কঠিন মনোবল সামান্য টলাতে পারেনি৷ অত্যাচারীর অত্যাচারে তার ধৈর্যের পারদ কেবল উঁচু থেকে উঁচুতেই উঠেছে৷ তাতে একটুও চির ধরেনি কোনোদিন৷
তার কতক শাগরিদ তার সম্পর্কে বলেছেন—দুনিয়াকে সাজিয়ে গুছিয়ে চাকচিক্যময় করে তার সামনে ‘পরিবেশন’ করা হয়েছিল৷ কিন্তু তিনি তা থেকে পলায়ন করেছিলেন যেমন পলায়ন করে চপলা হরিণী ক্ষুধার্থ হায়েনার থাবা থেকে৷ তিনি সব কিছুর উর্ধ্বে আপন রবের সন্তুষ্টিকে প্রাধান্য দিতেন৷ অত্যাচারীর তরবারীর নিচে মাথা পেতে হলেও রবের সামান্য অসন্তুষ্টির কাজ করতে সম্মত হন নি৷
গোটা জীবন ব্যয় করেছেন মানুষের কল্যাণে৷ ইলমের প্রচার প্রসার ও বিস্তৃতির জন্যে৷ নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন তার পেছনে৷ অসংখ্য আলেন ওলামা ও জ্ঞান পিপাসু ছাত্রদের সমস্ত ব্যয়ভার তুলে নিয়েছিলেন নিজের কাঁধে৷
যে বিপুল সম্পদ আল্লাহ তাঁকে দান করেছিলেন তার কৃতজ্ঞতা স্বরূপ কল্যাণমূলক খাতে কখনও কার্পণ্য করতেন না৷ খরচ করতেন উদার হাতে৷ কোনো প্রয়োজন নিয়ে তার দুয়ারে হাজির হয়ে রিক্তহস্তে ফিরে আসতে হয়নি কখনও কাউকে৷
ইমাম আবু হানীফা ছিলেন এই উম্মাহর দরদী অভিভাবকদের অন্যতম৷ অসংখ্য কল্যাণের আধার৷ নানাবিধ মর্যাদা ও সম্মানের উৎসস্থল৷ এই পৃথিবী ও তার জনপদবাসীর জন্য সৌভাগ্য যে একজন আবু হানিফা এসেছিলেন অন্ধকারে আলো হাতে৷ তাঁর মতো মহান ব্যক্তির দেখা পৃথীবি কমই পেয়ে থাকে৷
রাদিয়াল্লাহু তা’লা আনহু৷

[1046]Wilsoni365 · অনলাইন ক্যাসিনো এবং বেটিং গেমস বাংলাদেশ · অফিসিয়াল ওয়েবসাইট,Wilsoni365 বাংলাদেশি প্লেয়ারদের জন্য একটি অনলাইন জুয়া সাইট যেখানে আপনি লগইন বা রেজিস্টার করতে পারেন, অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য ও দায়িত্বশীল গেমিং পৃষ্ঠাগুলো পড়তে পারেন। visit: wilsoni365