রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আহমাদ সাব্বির
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
আহমাদ সাব্বির

গণতান্ত্রিক মিডিয়ার অগণতান্ত্রিক আচরণ

৪ অক্টোবর , ২০২১
A A
গণতান্ত্রিক মিডিয়ার অগণতান্ত্রিক আচরণ
Share on FacebookShare on Twitter

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া৷ একটি গণতান্ত্রিক দেশে মিডিয়ার ভূমিকা বিরোধী দলের মতোই তাৎপর্যপূর্ণ৷ বরং ক্ষেত্র বিশেষ তার চাইতেও বেশি৷ মিডিয়া কেবল সরকারের প্রশংসনীয় কাজের প্রশংসাই করবে না; তার সকল কাজে প্রশ্ন তুলবে৷ তার তাবৎ ভ্রান্তির নির্মোহ সমালোচক হবে মিডিয়া৷ মিডিয়ার কর্মকাণ্ড পরিচালিত হবে গণ মানুষের স্বার্থে৷ মিডিয়া সরকারের সহযোগী তবে তোষামুদে হবে না৷ মিডিয়ার নিরপেক্ষতা কখনও প্রশ্নের সম্মুখীন যেন না হয় সে ব্যাপারে মিডিয়া সজাগ থাকবে৷

এসব বিচারে আমাদের দেশের মিডিয়াগুলোকে যদি বিচার করতে যান হতাশ হতে হবে আপনাকে৷ আপনি কারও নিরপেক্ষ ভূমিকা দেখতে পাবেন না৷ রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়াস কোথাও পাবেন না৷ অধিকাংশকে বরং রাষ্ট্রীয় ব্যর্থতা লুকাতে তৎপর দেখবেন৷

কাউকে প্রতিপক্ষ ধরে নিয়ে তো সময় কাটাতে হবে৷ জনমন উত্তেজিত রেখে টি আর পির অগ্রগতি চালু রাখতে হবে সে লক্ষ্যে তারা নিজেদের প্রতিপক্ষ বানিয়েছে ইসলামকে৷ আর এ ক্ষেত্রে কোনো লুকোচুরি তারা রাখে নি৷ খুল্লামখুলা তারা আজ ইসলামকে নিজেদের প্রতিপক্ষ ঘোষণা করেছে৷

দুই হাজার তেরো থেকে তাদের টকশোগুলো দেখেন৷ দেখবেন ইসলাম এবং ইসলামী ব্যক্তিত্বদের ওপর তাদের এপ্রোচ কেমন আগ্রাসী৷ মানুষ ত্রুটির ঊর্ধ্ব নয়৷ কিন্তু আলেম উলামার তিলকে কেমন তাল করতে তারা ব্যাপৃত হয়েছে৷

সম্প্রতি জানাজার ঘটনাটি দেখুন৷ মিডিয়াতে সেটা কীভাবে উপস্থাপিত হয়েছে৷ এর আগেও কিন্তু বহু আলেমের জানাজা এ দেশে হয়েছে৷ তাদের জানাজার সংবাদ মিডিয়ায় প্রচার তো দূরে থাক ইন্তেকালের সংবাদটি প্রর্যন্ত মিডিয়াতে প্রচার পেয়েছে বলে আমাদের জানা নেই৷ কিন্তু এটার ক্ষেত্রে এসে মিডিয়া বাস্তবের চাইতেও বহু মানুষের উপস্থিতি উল্লেখ করেছে৷

এই নিষিদ্ধ সময়ে গণ জমায়েত আরও বহু যায়গায়, বহু কারণে হচ্ছে৷ সেগুলোর প্রচার দেখি নাই৷ আমি জমায়েতের পক্ষে নই৷ আমি মিডিয়ার আচরণটা দেখাতে চাইছি৷ তাদের আচরণ হলো— তারা সুস্পষ্টভাবে ইসলামকে তাদের প্রতিপক্ষ হিসাবে গ্রহণ করেছে৷ ইসলামের একটি বিরূপ চিত্রায়ণই যে তাদের উদ্দেশ্য তা বিবেক সম্পন্ন প্রত্যেকেই বোঝে৷

এ কাজে মিডিয়া সর্বদা ওত পেতে থাকে— ইসলাম কিংবা ইসলামী ব্যক্তিত্বের কোন ‘তিল’ খুঁজে পাবার৷ যেটাকে তারা রঙ চঙ মেখে ‘তাল’ বানাতে পারবে৷ আর যদি তেমন কিছু না পায় তখন মিথ্যার আশ্রয় নেয়৷ মিথ্যা, বানোয়াট, ফেইক নিউজ তৈরী করে ইসলামকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস গ্রহণ করে৷ সময় টিভির সাম্প্রতিক কার্যক্রম যার তাজা উদাহরণ৷

বড়রা ঠিক কী সিদ্ধান্ত গ্রহণ করবেন— জানি না৷ তবে আমি মনে করি সময় টিভির এই জঘন্য কাজের জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত৷ তাদের বিরূদ্ধে মানহানি মামলা দায়ের করতে হবে৷ তাদের এই আচরণ কেবল যে একজন ইসলামী ব্যক্তিত্বের ওপর আঘাত ছিল আমি তা মনে করি না৷ ব্যক্তির আশ্রয়ে তাদের আঘাতটা ছিল এ দেশের ইসলামের ওপর৷ আশা করি এ ক্ষেত্রে বড়রা নমনীয় হবেন না৷

Login
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
65bet
65bet
22 days ago

[2761]65bet Login Ph – Legit Casino Gcash at Mabilis na Payout,Mag-65bet login ph na para sa legit online casino gcash. Alamin kung paano maglaro ng slots at i-download ang APK para sa mabilis na payout. Sali na! visit: 65bet

0
Reply
www.ahmadsabbir.com | Developed by Shabaka IT
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই

www.ahmadsabbir.com | Developed by Shabaka IT

wpDiscuz