আলো জ্বালতেই আমি তোমাকে দেখি
দেখি— যখন চোখে নিশ্ছিদ্র নিশুতি;
ছায়াহীন রোদতপ্ত মধ্যদুপুরে তোমাকেই টের পাই আমি
স্পর্শ অনুভব করি উঠি তোমার নরোম ছায়ার;
তুমি মেঘ নও
তবু ভেজাও বৃষ্টি হয়ে;
তোমার স্নিগ্ধ জলরাশি
মুছে দেয় আমার সকল শঙ্কা, ধুয়ে;
দেখি— যখন চোখে নিশ্ছিদ্র নিশুতি;
ছায়াহীন রোদতপ্ত মধ্যদুপুরে তোমাকেই টের পাই আমি
স্পর্শ অনুভব করি উঠি তোমার নরোম ছায়ার;
তুমি মেঘ নও
তবু ভেজাও বৃষ্টি হয়ে;
তোমার স্নিগ্ধ জলরাশি
মুছে দেয় আমার সকল শঙ্কা, ধুয়ে;
চাবির গোছার ভারে নুয়ে পড়ে তোমার সমগ্র রাত
তোমাকে টেনে নেয় বুঝি—
যতিহীন অন্ধকার, যার নাম দিয়েছ তুমি
সংসার৷

অসাধারণ!