শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আহমাদ সাব্বির
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই
No Result
View All Result
আহমাদ সাব্বির

মৃত্যু দেখেছি

১৪ ডিসেম্বর , ২০২১
A A
মৃত্যু দেখেছি
Share on FacebookShare on Twitter

আমি মৃত্যু দেখেছি; দেখেছি—

কীভাবে তা নেমে আসে বকসাদা জেব্রা ক্রসিং এর বুক জুড়ে

আর অকস্মাৎ উড়ে যেতে দেখেছি একটি গাঙ শালিক;

যেভাবে নিভে যায় নিয়ন বাতি—বিদ্যুৎ সংযোগ ছিন্ন হলে

আমি মৃত্যু দেখেছি;

দেখেছি, অরিত্রির চলে যাওয়া

নলখাগড়ার বনে, জলে; দেখেছি তার ভেসে থাকা৷

রাতভর জলজোৎস্নায় ভাসবে বলে

ডিঙি নৌকায় ঘর ছেড়েছিল যে অরিন্দম;

ঘরমুখো সে হলো না যে আর—এও কি মৃত্যু নয়?

আমি দেখেছি৷

জ্যান্ত মাছের কানকোর মতন লাল

ঝকমকে রোদ্দুরের মতন স্বর্নালী

সুরমাদানির গুড়ো গুড়ো সুরমার মতন ফ্যাকাশে—মৃত্যু দেখেছি৷

বস্তুত, আমি হররোজ এমনতর হরেক রঙা মৃত্যু দেখি৷

Login
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
www.ahmadsabbir.com | Developed by Shabaka IT
No Result
View All Result
  • চিন্তালাপ
  • চিত্তশুদ্ধি
  • অতীত কথন
  • ব্যক্তিপুস্তক
  • গল্পপত্র
  • স্মৃতিমেঘ
  • ভাবচিত্র
  • বই কেন্দ্রিক
  • দিন যাপন
  • কবিতা ভবন
  • আমার বই

www.ahmadsabbir.com | Developed by Shabaka IT

wpDiscuz